রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১০ আগস্ট চূড়ান্ত হবে ড্যাপ সংশোধন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৩১১)
X

বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপের সংশোধন চূড়ান্ত হচ্ছে আগামী ১০ আগস্ট। ড্যাপ সংশোধনের বিষয়ে রোববার (৩ আগস্ট) সচিবালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ ড্যাপ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


বৈঠক শেষে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বৈঠক আজকে মুলতবি হয়েছে। আগামী রোববার আবার বৈঠক হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

২০২২ সালের ২৪ আগস্ট নতুন ড্যাপ (২০২২-২০৩৫) কার্যকরের গেজেট প্রকাশ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এরপর থেকেই আবাসন কোম্পানি, ভূমি মালিকসহ বিভিন্ন পক্ষ এটি সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বিভিন্ন সময়ে ডেভলপার কোম্পানিগুলো ড্যাপ সংশোধনের দাবি জানিয়েছেন। সর্বশেষ গত ২০ মে ঢাকা সিটি ল্যান্ড অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করে কর্মসূচি পালন করা হয়। সেখানে তারা ড্যাপ সংশোধন না করে রাজউকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেন।




Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝