বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায় অন্তর্বর্তী সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৭:১৩ পিএম   (ভিজিট : ১৮৩)
X

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়। এরই ধারাবাহিকতায় প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউটে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন।উপদেষ্টা বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের আত্মত্যাগ চোখে দেখা যায় না। নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে আপনারা এই জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছেন। জীবন-জীবিকার ঝুঁকি নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন।

আসিফ নজরুল বলেন, যারা বিদেশে থাকেন, তাদের মনে রাখতে হবে যে আপনারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। এমন কিছু করবেন না, যাতে আপনাদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়।

আইন উপদেষ্টা আরও বলেন, সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই। এই চুক্তি হলে বাংলাদেশিরা আরও সুযোগ-সুবিধা পাবে। যারা বিদেশে যেতে চান, তারা একটু খোঁজখবর নিয়ে যান।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝