রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও ১০ শহীদসহ ১৭৫৭ ‘জুলাই যোদ্ধা’ তালিকার গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২০৭)
X

বৈষম্যবিরোধী আন্দোলনের ১০ জন শহীদসহ আরও ১ হাজার ৭৫৭ জন জুলাইযোদ্ধার নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে এ তথ্য প্রকাশ করা হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে দ্বিতীয় ধাপে ১০ জন শহীদসহ ১৭৫৭ জনের নামে এ গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানান সচিব।

১০ জন শহীদ ছাড়া অতি গুরুতর আহত ‘ক’ শ্রেণির ১০৯ জন। গুরুতর ‘খ’ শ্রেণির ২১০ জন। এছাড়া যারা গুরুতর থেকে একটু কম তাদের ‘গ’ শ্রেণি রেখে গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ ৪০৫, খুলনা ১৬৬ জন, চট্টগ্রাম ২২৬ জন, বরিশাল ১১৬ জন, ময়মনসিংহ ১১১ জন, রংপুর ৯০ জন, রাজশাহী ২৩৬ জন, সিলেট ৮৮ জনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে প্রথম ধাপে শহীদসহ তিন ক্যাটাগরিতে ১২ হাজার ৮৭৭ জনের গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়।

বিধিমালা অনুযায়ী সরকার প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্রের আকারে এককালীন ৩০ লাখ টাকা অনুদান দেবে। ২০২৪-২০২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে (স্বামী বা স্ত্রী, ঔরসজাত বা গর্ভজাত সন্তান/মাতা ও পিতা) উত্তরাধিকার আইন অনুসারে প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র হয়েছে। অবশিষ্ট ৭২টি শহীদ পরিবারের মধ্যে পারিবারিক ও ওয়ারিশগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝