রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালালে যাত্রীর সঙ্গে দুজনকে প্রবেশের সুযোগ, আজ থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৪০)
X

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ দুজন প্রবেশ করতে পারবেন বলে যে নির্দেশনা জারি করেছিল কর্তৃপক্ষ, তা রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে, রোববার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন প্রবেশ করতে পারবেন। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল এবং সহযোগিতার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম। এর আগে গত ২৪ জুলাই রাতে এক বার্তায় এ-সংক্রান্ত নির্দেশনার ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বর্তমানে বছরে এক কোটি ২৫ লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাকেন। প্রতিদিন ১৪০-১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝