রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির নতুন নেতৃত্বে তুহিন-সুজন
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:৫৮ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৫ ৮:০১ পিএম  (ভিজিট : ১৩৬)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি'র (এলএইএস) কার্যনির্বাহী পর্ষদ ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটির সভাপতি হিসেবে আল ফিকহ অ্যান্ড ল' বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তুহিন বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী নাঈমুর রহমান সুজন নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (২৬ জুলাই) সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক তামান্না ইসলামের সঞ্চালনায় নির্বাচন পূর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সদ্য বিদায়ী সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সদস্য, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খাদিমুল ইসলাম ও সহকারি নির্বাচন কমিশনার হিসেবে একই বিভাগের শিক্ষার্থী সালেহা খাতুন উপস্থিত ছিলেন।

এছাড়াও অতিথি হিসেবে ঐক্যমঞ্চের সাবেক আহবায়ক ইয়াশিরুল কবির সৌরভ, গ্রীণ ভয়েস ইবি শাখার সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ ঈমন ও  বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখার  সাধারণ সম্পাদক আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান সুজন বলেন, ল অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এই সংগঠন শুধু আইনজ্ঞান ছড়িয়ে দিচ্ছে না, বরং মানুষকে ন্যায়বিচার, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করছে। আমি সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। সকলে মিলে এগিয়ে গেলে এই যাত্রা হবে আরও অর্থবহ।

নব-নির্বাচিত সভাপতি তুহিন বাবু বলেন, ল অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি আইন-সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি ন্যায়ের সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও নৈতিক সমাজ নির্মাণে সক্ষম হব।

উল্লেখ্য, ২০১৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে Law Awareness and Enlightened Society (LAES)  প্রতিষ্ঠা লাভ করে। তরুণ-তরুণীদের মাঝে আইন বিষয়ক সচেতনতা তৈরি করতে এই সংগঠন কাজ করে চলেছে। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজে গিয়ে সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে তাদের আইনের প্রতি সচেতনতা ও মূল্যবোধ এবং আত্মিক উন্নয়ন মুলক কাজ করে থাকে। 

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝