রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:৪০ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৫ ৫:৪৩ পিএম  (ভিজিট : ৭৭)
X

আগামী জাতীয় নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধারের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী । তিনি বলেছেন, ‘এখনো আমরা সব অস্ত্র উদ্ধার করতে পারিনি। এগুলো উদ্ধারের চেষ্টা করছি। এক্ষেত্রে আমি সবার সহযোগিতা কামনা করছি। নির্বাচনে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। তাদের এক্ষেত্রে মূল ভূমিকা রাখতে হবে।’ আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের অনেক মামলার অগ্রগতি শুরু হয়েছে। তবে সমস্যা হয়েছে এসব মামলায় অগণিত ব্যক্তিদের উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। সেজন্য তদন্ত কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হন সেটি লক্ষ্য রেখে অভিযোগপত্র দাখিল করা হবে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা সবসময় সত্য প্রকাশ করলে কখনো বিভ্রান্তি সৃষ্টি হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা সত্যিই শুধুমাত্র ওইটাই প্রকাশ করা হয়। এতে করে জনগণও সচেতন হবে। কিছু স্বার্থান্বেষী মহল থাকবে যারা সবসময় প্রবলেম সৃষ্টি করবে। আমাদের সঙ্গে রাজনৈতিক দলের কোনো বিভেদ নেই। আমাদের কাছ আইনশৃঙ্খলা ঠিক রাখা। আর রাজনীতিবিদদের দায়িত্ব জনগণের কাছে ভোট আদায় করা।

 বর্তমানে মিডিয়া এতো ভালো অবস্থানে আছে আপনারা সব জায়গার খবর সহজে করতে পারছেন।’ এসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝