রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইতালির রাস্তায় আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:৩০ পিএম   (ভিজিট : ১৫১)
X

ইতালির রাস্তায় দুরন্ত গতিতে ছুটছিল গাড়ি। আচমকাই সেখানে আকাশ থেকে মুখ থুবড়ে পড়ে ছোট একটি বিমান।রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবারের ওই দুর্ঘটনায় বিমানের পাইলট এবং একমাত্র যাত্রীর মৃত্যু হয়েছে। সেসময় সড়কটি দিয়ে যাওয়া দু’টি গাড়ির চালকও আহত হয়েছেন। তবে, তাদের অবস্থা স্থিতিশীল।

উত্তর ইতালির ব্রেসিয়ায় ফ্রিওয়েতে ঘটেছে এই দুর্ঘটনা। ফ্রিওয়েতে দুরন্ত গতিতে ছোটে গাড়ি। মঙ্গলবার সকালে প্রচণ্ড গতিতে উড়ে এসে সেখানে ভেঙে পড়ে ইতালির ফ্রেসিয়া আরজি আল্ট্রালাইট বিমান। 

এই ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের চালক সার্জিয়ো রাভাগলিয়ার। তার বয়স ৭৫ বছর। তিনি পেশায় আইনজীবী এবং পাইলট। সার্জিয়ো মিলানের বাসিন্দা। বিমানে যাত্রী ছিলেন তার সঙ্গিনী অ্যান মারিয়া ডি স্টিফানো। তার বয়স ৬০।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই জাতীয় সড়কে বিমানটিকে জরুরি অবতরণ করানোর চেষ্টা করছিলেন পাইলট। কিন্তু তা সম্ভব হয়নি। বিমানটি ভেঙে পড়ে রাস্তায়। 

ভিডিও দেখা গেছে, দুর্ঘটনার মুহূর্তে জ্বলন্ত বিমানটির পাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে যাওয়া কয়েকটি গাড়ি। সেগুলির মধ্যে দু’টি গাড়ির চালক আহত হয়েছেন। 

বিমান ভেঙে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলবাহিনী। যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বিমানটি। ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটর দফতর এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিমানটির রক্ষণাবেক্ষণের নথি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত জুন মাসে ভারতের আহমেদাবাদের লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। সেটি লন্ডনের অদূরে গ্যাটউইক যাচ্ছিল। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬০ জনের। তাদের মধ্যে বিমানে যাত্রী ছিলেন ২৪১ জন। 

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝