রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাদক মুক্ত সমাজ বিনির্মাণে ক্রীড়ার কোন বিকল্প নাই: কামরুজ্জামান সোহাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১২:৪৯ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৫ ১:০১ পিএম  (ভিজিট : ১৩০)
X

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুরস্থ বাংলা বাজার স্টেডিয়ামে অুনষ্ঠিত ‘যুব উন্নয়ন সোসাইটি ক্রিকেট টুনামেন্ট ২০২৫’ এর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, ও গাইবান্ধা জেলা বিএনপি সদস্য  কামরুজ্জামান সোহাগ বলেন মাদক মুক্ত সমাজ গড়তে ক্রীড়ার চর্চার কোন বিকল্প নাই। তিনি আরও বলেন, ইতিমধ্য ফুলছড়ি উপজেলার ০৩ টি ইউনিয়নে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদ গড়ে তুলেছেন তিনি।

মাদক মুক্ত ফুলছড়ি  গড়তে নিজ উদ্যোগে প্রত্যেকটি  ইউনিয়নে একটি করে ক্রিকেট একাডেমী এবং একটি করে ফুটবল একাডেমী  গড়ে তোলার জন্য ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দকে আহ্বান জানান। প্রত্যেকটি একাডেমীর খরচ নিজ উদ্যোগে চালাবেন বলে অঙ্গীকার করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা।

শুক্রবার (২৫ জুলাই) এক আনন্দময় ও জাকজমকপূর্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সালাম সরকার, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ, ও ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মামুন মিয়া। ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চলোচনায়, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনিসুর রহমান, ফুলছড়ি যুবদলের আহ্বায়ক মক্কা, সদস্যসচিব কামরুল, কন্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সৌরভ, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রাহুল, ফজলুপর ইউনিয়ন ছাত্রদলের সাধরন সম্পাদক ফজলুল হক বিজয়, সহ-সভাপতি, সাংগাঠনিক সম্পাদক আশিকুর, আয়োজক সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মো. মোসলেম মন্ডল, ফজলুপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের  ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা ওয়াহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝