রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি কার্যক্রম শুরু ৩০ জুলাই, নেই জুলাই কোটা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮:০৬ পিএম   (ভিজিট : ১৩০)
X

একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম জুলাইয়ের ৩০ তারিখ থেকে শুরু হবে। এবারের ভর্তি কার্যক্রমে জুলাই আন্দোলনকারীদের জন্য কোনো কোটা নেই। তবে, মুক্তিযোদ্ধার সন্তানের জন্য থাকছে ৫ শতাংশ কোটা। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীনস্থ দফতরের পুত্র সন্তানদের জন্য ২ শতাংশ কোটা থাকবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদদুস স্বাক্ষরিত এক নীতিমালায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এবারও তিন ধাপে নেয়া হবে ভর্তির আবেদন। এরমধ্যে প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই। এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত।

প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝