রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন ক্যাম্পাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, ফটকে কড়াকড়ি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৬১)
X

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পরদিন সকাল থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (২৩ জুলাই) সকাল থেকে মূল ফটকে কড়া নজরদারির পাশাপাশি সাংবাদিক ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

স্কুল ফটকে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মী জানান, “শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকরাই ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছেন। সাংবাদিক বা বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।”

তুরাগ থানার কমিউনিটি পুলিশ সদস্য মো. রফিকও বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের বলা হয়েছে, সাংবাদিকদের যেন বাইরে অপেক্ষা করতে বলা হয়। ভেতরে প্রবেশের অনুমতি নেই।”

ঘটনাস্থলের আশপাশে এখনও জড়ো হচ্ছেন কৌতূহলী মানুষ। অনেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের দেখা গেছে গেটের ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে ছবি তুলতে কিংবা ভিডিও করতে। তবে স্কুলের শিক্ষক ও কর্মচারীরা বাধা ছাড়াই ক্যাম্পাসে প্রবেশ করছেন।

গেট বন্ধ এবং সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা বিষয়ে মাইলস্টোন গ্রুপের পরিচালক রাসেল তালুকদার বলেন, “এই বিষয়ে আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানি না।”

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝