রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নয়, তোলা যাবে না গোপন কক্ষের ছবি : ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৬:০৭ পিএম   (ভিজিট : ৯৮)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষে সরাসরি সম্প্রচার করা যাবে না। এ ছাড়া গোপন কক্ষের ছবিও তোলা যাবে না।বুধবার (২৩ জুলাই) এমন গণমাধ্যম নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নীতিমালায় বলা হয়েছে, নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসাররা।

নীতিমালা অনুযায়ী, দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকরা কার্ড ও গাড়ির স্টিকার পাবেন।

কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এরপর প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন। তবে গোপন কক্ষের ছবি তোলা যাবে না।

একসঙ্গে দুটির বেশি সংবাদমাধ্যম ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না। ভোটকক্ষে ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না। ভোটকক্ষে নেওয়া যাবে না সাক্ষাৎকার। ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচারও করা যাবে না।

সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে। ভোট গণনার সময় থাকতে পারবে, সে সময় ছবি তোলা যাবে। কিন্তু সরাসরি সম্প্রচার নয়। ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝