রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাতেই ডাক্তার-নার্স আসছেন সিঙ্গাপুর থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬:১১ পিএম   (ভিজিট : ১৫৬)
X

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসক ও নার্স আনা হচ্ছে। আজ মঙ্গলবার রাতেই তারা ঢাকায় আসবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান।

আজ এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সায়েদুর রহমান জানিয়েছেন, তারা ঢাকায় এসে সবকিছু পর্যালোচনা করবেন এবং এরপর কাউকে বিদেশে চিকিৎসার জন্য তারা সুপারিশ করলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

আইএসপিআরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত (আজ দুপুর ১২টা) ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থী। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৬৫ জন।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝