রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন স্কুলের ভবনে জ্বলছে আগুন চলছে কান্না আহাজারি
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌর্থবাহিনীর সদস্যরা
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৩:২৯ পিএম  আপডেট: ২১.০৭.২০২৫ ৫:১৩ পিএম  (ভিজিট : ১৮৮)
X

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ঘটনায় বহু হতাততের আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সদস্যরা।   উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  

 দ্রুত উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।  উক্ত বিধ্বস্তের ঘটনায়  জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২০ জনকে আনা হয়েছে।  তাৎক্ষণিকভাবে তাঁদের নাম পরিচয় জানা যায়নি ,তবে  বেশির ভাগই শিক্ষার্থী।  বর্তমানে দিয়া বাড়িতে চলছে কান্না আহাজারি উদ্ধার আর চিকিৎসার কাজ । হাজার হাজার মানুষ ছুটে এসেছেন ঘটনাস্থলে। ছাত্র-ছাত্রী অভিভাবক কেউ ঘরে বসে নেই।

জানা যায়, আজ  সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো (আইএসপিআর) এক ক্ষুদেবার্তায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবরটি নিশ্চিত করা হয়।   আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

হঠাৎ উত্তরায়  প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

আজ বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান  গণমাধ্যমকে বলেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।  আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। লিমা খান এর আগে প্রথম আলোকে বলেন, মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। সেখানে তিনটি ইউনিট কাজ করছে।  পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সদস্যরা।  

ফায়ার সার্ভিস জানিয়েছে, উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।   ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝