রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি মাসেই জাতীয় সনদ চূড়ান্ত হবে, আশা প্রকাশ আলী রিয়াজের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৫:৪০ পিএম   (ভিজিট : ১৩৮)
X

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে উঠেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

একই সঙ্গে, চলতি জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।রোববার (২০ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৫তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি জানান, আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মূলত আলোচনায় এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী একাধিক পদে দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, "তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দলগুলোর মধ্যে ইতিবাচক আলোচনার অগ্রগতি হয়েছে। জাতীয় সনদ তৈরির কাজ চলমান, এবং আমরা আশা করছি ৩১ জুলাইয়ের মধ্যেই তা চূড়ান্ত করা সম্ভব হবে।"

তিনি আরও জানান, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ সংক্রান্ত বিষয়ে আজ সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনো আলোচনা বাকি আছে। সেগুলো দ্রুতই সম্পন্ন করে সিদ্ধান্ত জানানো হবে।

সংলাপের সার্বিক অগ্রগতি প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, "এই সপ্তাহেই চলমান সংলাপের আনুষ্ঠানিক সমাপ্তি টানা হবে। এরপর আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য রূপরেখা জাতির সামনে তুলে ধরতে পারবো বলে বিশ্বাস করি।"

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝