রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৪০)
X

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি। তবে প্রয়োজন হলে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।

আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোপালগঞ্জের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটির ময়নাতদন্ত হচ্ছে। প্রয়োজন হলে বাকি নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।’

এ সময় গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের দায় আছে কি না তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে জানান তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিয়েছি। তবে টার্মিনাল চালুর বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সমাবেশস্থল ও গাড়ি বহরে দফায় দফায় হামলার অভিযোগ এনেছে এনসিপি। তারা দাবি করেছে, হামলার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।

এদিন সকালে হামলার শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীও। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি ও এক সরকারি কর্মকর্তার গাড়িতে। সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝