রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ
চবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪৫ পিএম   (ভিজিট : ২৬০)
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসে ও সংলগ্ন এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ করতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুমতি ছাড়া সভা-সমাবেশ করলে প্রশাসন কর্তৃক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের আদেশক্রমে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরনের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আ.দৈ/এআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝