রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মুন্নী সাহা ও স্বামীর ১৮ কোটি ১৬ লাখ টাকা অবরুদ্ধের আদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:৩১ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৫ ৭:৫০ পিএম  (ভিজিট : ১৫৩)
X

অবৈধ সম্পদ অর্জন ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলে খ্যাত সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১৮ কোটি ১৬ লাখ টাকা রয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। তাদের ৩১ ব্যাংক হিসাবের মধ্য কয়েকটিতে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা ও তার মা আপেল রানী সাহার সঙ্গে মুন্নী সাহার যৌথ মালিকানার হিসাব রয়েছে।

দুদকের পক্ষে উপপরিচালক ইয়াছির আরাফাত অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী এম এস প্রমোশনালের স্বত্বাধিকারী কবির হোসেনের বিরুদ্ধে ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধান অনুযায়ী, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অসংখ্য ব্যাংক হিসাব ও তাতে অনেক সন্দেহজনক লেনদেন পাওয়া গিয়েছে। প্রাপ্ত তথ্যমতে, হিসাবগুলোর স্থিতির পরিমাণ ১৮ দশমিক ১৬ কোটি টাকা। এসব অর্থ তারা উত্তোলন করে বিদেশে পাচারের চেষ্টা করছেন। যেসব অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গিয়েছে, তা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭এর ১৮ ধারার বিধানমতে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝