সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ ব্লক করেছে এনসিপি ও বৈষম্যবিরোধীরা, সড়কে যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:৫২ পিএম   (ভিজিট : ১১৯)
X

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় ব্লক করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল সোয়া পাঁচটার দিকে এ অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এতে শাহবাগ মোড় ও আশপাশের এলাকার সড়কে যানজট দেখা দিয়েছে।

এসময় নেতাকর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’, ‘বিপ্লবীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘এনসিপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘গোপালগঞ্জে হামলা কেন? ইন্টেরিম জবাব দে’, ইত্যাদি স্লোগান দেন।

জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুকী এহসান বলেন, আজকে গোপালগঞ্জে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের ব্যর্থতার কারণেই আমাদের সহযোদ্ধাদের উপর আওয়ামী লীগের লোকজন হামলা করার সাহস দেখিয়েছে। প্রশাসনের এই ব্যর্থতার প্রতিবাদে আমাদের আজকের এই অবরোধ।

কর্মসূচিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝