রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাল‌য়ে‌শিয়ায় আটক বাংলাদেশিদের আইনি সহায়তা দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৭৩)
X

জঙ্গি সংশ্লিষ্টতায় মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়ার কথা ভাবছে সরকার। বুধবার (১৬ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

তিনি বলেন, সরকার আটকদের কনস্যুলার সুবিধা দিয়েছে। আমাদের হাইকমিশন আটকদের সঙ্গে কথা বলেছে। তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, মালয়েশিয়া সরকার জানিয়েছে তারা সন্ত্রাসীবাদ বিরোধী অভিযান অব্যাহত রাখবে। দেশটি আমাদের কাছে আরও কিছু তথ্য সরবরাহ করেছে। সেখানে তারা জানিয়েছে, আরও কিছু বাংলাদেশি গ্রেপ্তার হ‌তে পারেন।

তিনি বলেন, যদি কোনো বাংলাদেশি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকে তাহলে মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী ৫ থেকে ৭ বছরের জেল হতে পারে। আটক ৩৫ জনের মধ্যে ৫ জনের বিস্তারিত তদন্ত চলছে।

সম্প্রতি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তৌ‌হিদ হো‌সেন জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। জঙ্গির সন্দেহে আটক বাংলাদেশিদের তদন্তে বাংলাদেশ ও মালয়েশিয়া একযো‌গে কাজ করার বিষয় আলোচনা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝