বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৫ লাখ সরকারি-কর্মচারীর উচ্চতর গ্রেড পাচ্ছেন: আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৬:২৩ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৫ ৬:২৫ পিএম  (ভিজিট : ১৯৪)
X

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০০৯ সাল থেকে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী দুটি উচ্চতর গ্রেড দেওয়ার নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন।  আপির বিভাগের এ রায়ের ফলে ১৫ লাখের মতো সরকারি কর্মকর্তা-কর্মচারীর দুটি করে উচ্চতর গ্রেড পেতে বাধা কাটলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

 আজ মঙ্গলবার (১৫ জুলাই) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চের সইয়ের পর ১৮ পৃষ্ঠার এ রায় প্রকাশিত হয়। রিটকারীদের আইনজীবী ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়, সরকারি কর্মচারীদের প্রদত্ত এসব আর্থিক সুবিধা কোনোভাবেই ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের আগে দেওয়া হবে না। পরবর্তীকালে পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সংক্ষুব্ধ সরকারি চাকরিজীবীরা।

পরে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এ আদেশ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট এ রায় দিয়েছিলেন। পরে গত ৩০ এপ্রিল সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড-প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছিলেন আপিল বিভাগ।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝