রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৮:১০ পিএম   (ভিজিট : ১৭৫)
X

পুরান ঢাকায় মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের মধ্যেই রাজধানীর পল্লবীতে এক আবাসন প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ ওই কর্মকর্তা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ কে বিল্ডার্স নামের আবাসন প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁদের ওপর হামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

তাঁদের ভাষ্য, পল্লবীর আলব্দিরটেক এলাকায় গতকাল প্রতিষ্ঠানটিতে হামলা চালায় ৩০-৪০ জন। এ সময় তারা চারটি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম। তাঁকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ কে বিল্ডার্সের পরিচালক ইয়াসিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগেও এই চক্রটি হামলা চালিয়েছিল; হুমকি দিয়েছিল। তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় দুই দফা হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা, সরঞ্জাম। এর মধ্যেই গতকাল আবারও সশস্ত্র হামলা হয়।’

হামলার পর এ কে বিল্ডার্সের চেয়ারম্যান পল্লবী থানায় জিডি করেন। তাতে চাঁদা না দেওয়ার পরিপ্রেক্ষিতে তাঁর প্রতিষ্ঠানে চালানো হামলার কথা উল্লেখ করে প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝