রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও আসবে: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : ১৭৯)
X

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিওর পর এবার তার ভিডিও প্রকাশের ইঙ্গিত দিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও আসবে শীঘ্রই। সত্য প্রকাশিত হবেই।”

এর আগে, বিবিসির অনুসন্ধানী ইউনিট ‘বিবিসি আই’ একটি অডিও রেকর্ডিং প্রকাশ করে, যেখানে শেখ হাসিনাকে আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীকে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি’ দিতে শোনা যায়। বিবিসি জানায়, এই অডিওটি ২০২৪ সালের ১৮ জুলাই শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে একজন অজ্ঞাত পরিচয় সরকারি কর্মকর্তার সঙ্গে কথোপকথনের সময় রেকর্ড হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অডিওটির সত্যতা নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং আন্তর্জাতিক অডিও ফরেনসিক সংস্থা ‘ইয়ারশট’। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এতে কোনো ধরনের সম্পাদনার চিহ্ন নেই এবং এটি সম্ভবত স্পিকারে বাজিয়ে স্বাভাবিকভাবে রেকর্ড করা হয়েছিল।

ব্রিটিশ মানবাধিকার আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপদেষ্টা টবি ক্যাডম্যান বিবিসিকে বলেন, “এই রেকর্ডিংগুলো শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রমাণ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোর সত্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।”

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ঘোষণা অনুযায়ী, অডিওর পাশাপাশি ভিডিও ফুটেজও প্রকাশের প্রস্তুতি চলছে, যা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝