রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বর্ষপূর্তিতে আতশবাজি কর্মসূচি বাতিলের দাবি ইবি ছাত্রশিবিরের
সাকিব আসলাম, ইবি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:০৪ পিএম  আপডেট: ১০.০৭.২০২৫ ৫:০৭ পিএম  (ভিজিট : ৯৫)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজির কর্মসূচি প্রত্যাহার সহ বিভিন্ন দাবি নিয়ে প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা। 

গতকাল বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের  প্রক্টরের কার্যালয়ে সাক্ষাৎ করেন সংগঠনটির প্রতিনিধিদল। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক হামজা, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্র অধিকার সম্পাদক মো: জাকারিয়া ও প্রকাশনা সম্পাদক শেখ আল-আমিন।

এসময় তাদের উত্থাপিত মৌখিক দাবিসমূহ উদযাপন কমিটির গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী ৪ আগস্ট আতশবাজি ফোটানো কর্মসূচি প্রত্যাহার করা, শাহ আজিজুর রহমান হল পকেট গেট থেকে শহীদ আনাস হল পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কার, টিএসসিসি থেকে সাদ্দাম হল পর্যন্ত রাস্তা সংস্কার করা।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান আতশবাজি ফোটানো কর্মসূচির ব্যাপারে জুলাই-আগস্ট উদযাপন কমিটির সভায় আলোচনা করবেন বলে আশ্বাস দেন। রাস্তা সংস্কারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলীমুজ্জামান টুটুলকে অতিদ্রুত সংশ্লিষ্ট জায়গাগুলোতে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দেন।


আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝