বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চালু হচ্ছে অনলাইন পোর্টাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৬:২৭ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৫ ৬:২৯ পিএম  (ভিজিট : ১৫৮)
X

আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছে বৈশ্বিক সিভিল সোসাইটিভিত্তিক সংগঠন অপজিশন ইন্টারন্যাশনাল।

বুধবার (০৯ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে সংগঠনটি। প্রতিনিধি দলে ছিলেন- ড. ওয়েন লিপার্ট, ফরেস্ট কুকসন, ড. হাসান আলী, শহিদুল আলম ও এমদাদুল হক। 

অপজিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলের সদস্য বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম সাংবাদিকদের জানান, সংগঠনটি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। 

তিনি বলেন, আমাদের লক্ষ্য এখন ‘মেগাফোন’ তৈরি করা। অর্থাৎ, প্রবাসী ভোটারদের কাছে সঠিক বার্তাগুলো পৌঁছে দেয়া যাতে তারা নির্বাচনের সঙ্গে সংযুক্ত হতে পারেন।

তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে। তবে এই পোর্টাল ব্যবহারে যেসব প্রযুক্তিগত বা প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, সেগুলোর সমাধানে এবং প্রবাসী ভোটারদের সচেতনতা বাড়াতে অপজিশন ইন্টারন্যাশনাল কাজ করে যাবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝