রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগের তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:০৬ পিএম   (ভিজিট : ১২৯)
X

মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগের তদন্তে দেশটির কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যে মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং আটক ব্যক্তিদের পরিচয় ও অভিযোগের বিস্তারিত জানতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে এবং কিছু ব্যক্তিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। প্রয়োজন হলে আটক প্রবাসী বাংলাদেশিদের সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকার পুনরায় তার অবস্থান স্পষ্ট করে জানায় যে, দেশটি সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে এবং এই বিষয়ে মালয়েশীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝