রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানবিক যাত্রার গল্প, সম্ভাবনার নতুন দিগন্ত নিয়ে আলোচনা
পিএসটিসি-র ৪৭ বছর পূর্তি উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৮:১৬ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৫ ৮:২১ পিএম  (ভিজিট : ৪১৭)
X

 মানবিক যাত্রার গল্প, সম্ভাবনার নতুন দিগন্ত” শীর্ষক প্রতিপাদ্যকে কেন্দ্র করে তার গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)। 

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘ পথচলার গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অঙ্গীকারের নতুন প্রত্যয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়। এতে বিভিন্ন প্রকল্প থেকে আগত কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অংশগ্রহণ পিএসটিসি পরিবারের শক্তিশালী ঐক্য ও সাহচর্যের চিত্র তুলে ধরা হয়। 

আয়োজকরা বলেন, পিএসটিসি ৪৮ বছরে পা রাখছে এমন এক সময়ে, যখন একটি অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আগের চেয়ে আরও বেশি দৃঢপ্রতিজ্ঞ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসটিসি’র মাননীয় গভার্নিং বডির চেয়ারপারসন সানজিদা ইসলাম। আরো  উপস্থিত ছিলেন বোর্ড সদস্য ড. মো. গোলাম রহমান এবং কোষাধ্যক্ষ জনাব বাদরুল মুনীর। তাদের উপস্থিতি সংগঠনের কৌশলগত লক্ষ্য ও সামাজিক দায়বদ্ধতার প্রতি গভীর অঙ্গীকারের বহিঃপ্রকাশ। পিএসটিসি’র নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ একটি উপস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটির দীর্ঘ ৪৭ বছরের যাত্রার বিভিন্ন মাইলফলক তুলে ধরেন।

 তিনি কীভাবে একটি সংকটময় সময়ে যাত্রা শুরু করে পিএসটিসি বাংলাদেশের অন্যতম আস্থা অর্জনকারী উন্নয়ন সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করেছে তা তুলে ধরেন । স্বাস্থ্য, অধিকার, যুব নেতৃত্ব, জলবায়ু পরিবর্তন, শিক্ষা এবং মানবিক সহায়তা—সবখাতেই প্রতিষ্ঠানটি রাখছে উল্লেখযোগ্য অবদান।

গভার্নিং বডির চেয়ারপারসন সানজিদা ইসলাম বলেন, “পিএসটিসি-র ৪৭ বছরের পথচলা একটি মানবিক ও অধিকারভিত্তিক উন্নয়ন দর্শনের প্রতিচ্ছবি। এই অসাধারণ যাত্রায় আমরা গর্বিত এবং আগামীর পথে আমরা আরও শক্তি ও প্রত্যয়ে এগিয়ে যেতে চাই—যেখানে পিএসটিসি হবে আশার, সুযোগের এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক।”

আ. দৈ./কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝