রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে স্মার্ট আইডি কার্ড প্রদান
মো. সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:৪৩ পিএম  আপডেট: ০২.০৭.২০২৫ ৮:৪৫ পিএম  (ভিজিট : ৩৬৬)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে রেডিও ফ্রিকোয়েন্সী আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আজ বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আপাতত ৫০ জন শিক্ষার্থীদের এই স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী সহ শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

এসময় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলী বলেন, ‘উদ্যোগ নেওয়ার পর থেকে বারবার চেকিং করে আমরা যা দেখেছি তা নিয়ে আমরা সন্তুষ্ট। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় আধুনিক করার লক্ষ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থীদের প্রদান করা হয়।’

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে ‘হিস্টোরি ম্যাকিং ডে’ হিসেবে চিরদিন মনে রাখা হবে। কোনো শিক্ষার্থী না পড়ে স্মার্ট হতে পারে না। পড়াশশোনা ছাড়া শুধু কার্ড নিয়ে স্মার্ট হওয়াটা আমরা চাই না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেন আধুনিক বিশ্বের সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাব। আজকে থেকে স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে আমরা নতুন জার্নি শুরু করছি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝