রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই ঘোষণাপত্রের দাবিতে যমুনার সামনে অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১৬১)
X

নির্ধারিত ৩০ কার্যদিবস শেষ হলেও জুলাই ঘোষণাপত্র না দেওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। আজ সোমবার বেলা ৩টার দিকে তাঁরা যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন।

অবস্থানের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, আজ বেলা ৩টার দিকে যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে জুলাই আন্দোলনে আহত কিছু লোক অবস্থান নিয়েছেন। জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে তাঁরা অবস্থান নেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

অবস্থান নেওয়া ব্যক্তিরা বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা চলবে না। সরকারকে সময় দেওয়া হয়েছে। আমরা যখন শহীদ মিনারে প্রোগ্রাম করলাম, তখন সরকার থেকে বলা হলো, তারা ঘোষণা দেবে। কিন্তু দীর্ঘদিন হলো তা দেয়নি। সবশেষ ৩০ কার্যদিবসের মধ্যে এই ঘোষণা দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখনো দেয়নি।’

তাঁরা জানান, কবে জুলাই ঘোষণা হবে, সেটা জানতে চান। বিভিন্ন দেশে যেই গণ-অভ্যুত্থান হয়েছে, সেখানে এক মাসের মধ্যেই বিপ্লবকে স্বীকৃতি দেয়। কিন্তু এখন পর্যন্ত ২৪-এর বিপ্লবকেই সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়নি। যদি বিপ্লবকে স্বীকৃতি না দেয়, তাহলে মানুষ ভুলে যাবে। সেই জন্য জুলাই ঘোষণাপত্র দিতে হবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝