সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হাসনাত আব্দুল্লাহর অভিযোগই সত্য, দুদকের অভিযানে গ্রেপ্তার-৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৪:২৮ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৫ ৪:৩৬ পিএম  (ভিজিট : ১৪২)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও দক্ষিণাঞ্চলের দায়িত্ব প্রাপ্ত হাসনাত আব্দুল্লাহর  'ফ্যস বুক পোস্ট' দুদকের এক মহাপরিচালক  নাম ও পদবি ব্যবহার করে মোটা অংকের টাকা দাবি প্রতারক চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । এই চক্রটি  দুদকের একজন মহাপরিচালক নামে চায়ের বিল এক লাখ টাকা শীরোনামে হাসনাত আব্দুল্লাহর লেখাটি নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দুদকের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়। 

এদিকে গতকাল রোববার ( ২৯ জুন) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যেমে জানান, হাসনাত আব্দুল্লাহ  'ফ্সে বুক পোস্ট' করা অভিযোগটির দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি গোচর হয়। 

 দুদক উক্ত পোস্ট আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করে এবং একজন পরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তারই প্রেক্ষিতে পুলিশ র্যা ব ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত  ২৮ জুন এবং ২৯ জুন অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের মূলহোতা সেলিমসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 প্রতারক চক্রের গ্রেফতারকৃত ৫ জনের  পরিচয়:
 মো: সেলিম (৪০), পিতা- আ. ছাত্তার কবির, মাতা- হাজেরা বেগম, সাং- বাদোলখালী (ফকিরবাড়ী), থানা পিরোজপুর সদর, জেলা পিরোজপুর; বর্তমান ঠিকানা: গ্রীণ মডেল টাউন, ব্লক-বি, রোড-০৩, হাউজ-২৬, মান্ডা, থানা- মুগদা, জেলা-ঢাকা।

 মো: তরিকুল ইসলাম (৪০), পিতা- মো. মজিবর রহমান শেখ, সাং-কেশরামপুর, থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট; বর্তমান ঠিকানা: ৮৭৮ হিরু মিয়া রোড, মান্ডা থানা-মুগদা, জেলা- ঢাকা ।

 মো: আতিক (৩৮), পিতা- মোঃ আব্দুল কাশেম, বর্তমান ও স্থায়ী ঠিকানা- ৪৪৮, দক্ষিণ মান্দা, থানা মুগদা, জেলা- ঢাকা। মো: আব্দুল হাই সোহাগ (৩৫), পিতা- আব্দুর রব, স্থায়ী ঠিকানা-সাং- শায়েস্তানগর (জহির উদ্দিন হাজির বাড়ি), থানা- সেনবাগ, জেলা-নোয়াখালী; বার্তমান ঠিকানা: ৪৪৮, দক্ষিণ মান্দা, থানা- মুগদা, জেলা- ঢাকা ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি sony digital hd ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুইটি পাসপোর্ট, একটি সমকাল পত্রিকার নামে আইডি কার্ড, সমকাল, এশিয়ান টিভি, এফসি টিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পথধারী সোহাগ পাটোয়ারী নামীয় ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, ৬টি মোবাইলসেট, ১৩টি সিমকার্ড জব্দ করা হয়।

 সোহাগ পাটোয়ারী (৪০) পিতার নাম: মমতাজ পাটোয়ারী, মাতার নাম: খোদেজা বেগম। বর্তমান ঠিকানা: গ্রাম - দক্ষিণ মান্ডা (বাড়ি নম্বর – ৮৪২ (৪র্থ তলা উত্তর পার্শ্বে ভাড়াটিয়া)), উপজেলা/থানা –মুগদা, জেলা - ঢাকা, স্থায়ী ঠিকানাঃ গ্রাম - দাশপাড়া, থানা- রামগঞ্জ, জেলা - লক্ষীপুর।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি sony digital hd ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুইটি পাসপোর্ট, একটি সমকাল পত্রিকার নামে আইডি কার্ড, সমকাল, এশিয়ান টিভি, এফসি টিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পথধারী সোহাগ পাটোয়ারী নামীয় ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, ৬টি মোবাইলসেট, মোট ২৩টি সিমকার্ড জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগণ দীর্ঘ দিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক, পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম পরিচয় ও ছবি হোয়াটসআ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। উক্ত চক্রটির বিরুদ্ধে  ইতোমধ্যে মামলা (রমনা মডেল থানা মামলা নং - ২১, গতকাল ২৯ জুন দায়ের করা হয়েছে।

প্রতারকচক্রটি দীর্ঘদিন যাবৎ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি  প্রদানের কথা বলে প্রতারণা করে আসছিল। উক্ত চক্রটির বিরুদ্ধে ইতমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝