রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উত্তরায় দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে গেলো ট্রাক, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৬:৩৯ পিএম   (ভিজিট : ২৩৯)
X

রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর ট্রাক উঠে গিয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অমিত (২৩), নাঈমুল হক (৩২) ও, জাবেদ আলম খান (৫৫)। এদের মধ্যে অমিত আহছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। নাঈমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিরত ছিলেন। অপরজনের পরিচয় জানা যায়নি।

রোববার (২৯ জুন) সকালে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী পাথরভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝