রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষা দিলেন সেই আরিফা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৬:০৭ পিএম   (ভিজিট : ১৮৭)
X

মায়ের অসুস্থতার জন্য প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে না পারা এইচএসসি পরীক্ষার্থী আনিসা আরিফা দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন।

আজ রবিবার সকালে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে আসেন আরিফা। সকাল ৯টা ১০ মিনিটে তিনি পরীক্ষার হলে প্রবেশ করেন।

রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা। এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মায়ের হঠাৎ অসুস্থতায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি তিনি। কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে অনেক কাকুতি-মিনতি করলেও ভেতরে প্রবেশ করতে পারেননি।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তার পরীক্ষা নেওয়ার দাবি তোলেন দেশবাসী। এরপরই অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে জানানো হয়, আনিসার পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। আপাতত বাংলা দ্বিতীয় পত্র থেকে তার এইচএসসি মিশন শুরু হয়েছে।

এরআগে গতকাল আনিসার মা জানিয়েছিলেন, তিনি আগের চেয়ে অনেকটা ভালো আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, এইচএসসি প্রথম পরীক্ষার দিনে আনিসার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে তিনি সেদিন রাত ৮টার দিকে বাসায় ফেরেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝