রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৩৯)
X

ঢাকায় প্রাথমিকভাবে ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় চালু হচ্ছে।রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন দেওয়া হয় বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশ সফর করেছিলেন। ওনাদের সাথে আমাদের সরকারের অনেকদিন ধরে আলোচনা চলছিল।

আইন উপদেষ্টা বলেন, এই মিশনের একটা শাখা ওনারা বাংলাদেশে খুলতে চাচ্ছিলেন, আলোচনার করছিলেন। এই আলোচনার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নীতিগতভাবে অনুমোদন হয়েছে। কয়েকজন উপদেষ্টা মিলে এটা পরীক্ষার পর চূড়ান্ত করে টুর্কের কাছে তা পাঠানো হবে।

দ্রুততম সময়ের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, সমঝোতা স্মারক সাক্ষরের পর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। প্রাথমিকভাবে এটা হবে তিন বছরের জন্য। 

তিন বছর পর দুই পক্ষই যদি মনে করে এটা নবায়ন করা দরকার তাহলে এটা বিবেচনা করে দেখতে পারবে বলেও জানান তিনি। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝