রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৫:২১ পিএম   (ভিজিট : ১৮৮)
X

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। হামলায় ১৪ জন বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবানের (টিটিপি) একটি অংশ।স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার সকালে উত্তর ওয়াজিরিস্তানের মির আলীর খাদি মার্কেটে সেনাবাহিনীর গাড়িবহরে এই হমলা চালানো হয়।

ওয়াজিরিস্তানের একজন স্থানীয় সরকারি কর্মকর্তা বলেন, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সামরিক গাড়ীবহরে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে।’

একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণের ফলে আশেপাশের দুটি বাড়ির ছাদও ধসে পড়ে, এতে ছয় শিশু আহত হয়।উল্লেখ্য, ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর থেকে দেশটির সীমান্তবর্তী পাকিস্তানি অঞ্চলে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝