রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক, পেলেন অভ্যর্থনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৪:৫৮ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৫ ৫:০১ পিএম  (ভিজিট : ১৫৪)
X

৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে ফিরেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগর ভবনে যান তিনি।

এ সময় ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের একাংশ তাকে বরণ করে নিয়েছেন। এ সময় বিএনপি নেতা ইশরাককে সমর্থন জানানো জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি আরিফ চৌধুরী ও বেলায়েত হোসেন বাবুও উপস্থিত ছিলেন।

তারা নগর কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
এর আগে গত বরিবার ঢাকাবাসীর আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান নাগরিক সেবা চালু রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কাজে ফেরার আহ্বান জানান। পরদিন সোমবার থেকে সব বিভাগের কর্মকর্তা-কর্মচারী নগর ভবনে আসেন। আঞ্চলিক কার্যালয় থেকে শুরু করে নগর ভবনেও সেবা কার্যক্রমে গতি ফেরে।

কিন্তু সোমবার প্রশাসক এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তারা আসেননি। আজ প্রশাসক নগর ভবনে এলেন।
গত ১৪ মে ঢাকাবাসীর ব্যানারে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলন শুরু হয়। এরপর আজই প্রথম কার্যালয়ে এলেন ডিএসসিসি প্রশাসক।

নগর ভবনে গিয়ে মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব। এর মধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝