রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহুকে ‘মহান নায়ক বললেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:২৯ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৫ ১২:৩২ পিএম  (ভিজিট : ১৩১)
X

গাজায় নির্বিচারে গণহত্যা, ব্যাপক ধ্বংসযজ্ঞর পর ইরানেও বিমান হামলা চালিয়ে টানা ১২ দিন যুদ্ধ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অবশেষে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে ‘উইচ-হান্ট’ বা উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিহিংসার বিচার বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্ষেপ। একই সঙ্গে তিনি মামলাটি ‘তৎক্ষণাৎ বাতিল’ অথবা নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প লিখেছেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা তাকে ক্ষমা দেওয়া হোক। তিনি একজন মহান নায়ক, যিনি ইসরায়েলের জন্য অসাধারণ অবদান রেখেছেন।

ট্রাম্প যুদ্ধবিরতির আশা দেখালেও থামছে না গাজায় অবৈধ দখলদার ইসরায়েলের হামলা। সর্বশেষ আরও ৭৮ জনসহ ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ৫৬ হাজার ছাড়ালো। তবে ইরান ‘সাহসিকতার সঙ্গে লড়েছে’, বললেন ডোনাল্ড ট্রাম্প ।

এদিকে ২০১৯ সালে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন নেতানিয়াহু। ২০২০ সালে তার বিচার শুরু হয়, যা তিনটি আলাদা ফৌজদারি মামলার অংশ। তিনি নিজেকে নির্দোষ দাবি করে এসব অভিযোগ অস্বীকার করেছেন। চলতি মাসের ৩ জুন থেকে তেল আবিবে তার জেরা শুরু হয়েছে, যা প্রায় এক বছর পর্যন্ত চলতে পারে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।

ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা থাকলেও তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত নেতানিয়াহুর পক্ষ থেকে এমন কোনো অনুরোধ জমা পড়েনি এবং ক্ষমার বিষয়টি আলোচনাতেও নেই।

ট্রাম্প আরও বলেন, ইসরায়েলকে আমরাই বাঁচিয়েছি, আর এখন আমরাই নেতানিয়াহুকে বাঁচাবো। তবে একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নেতানিয়াহুর বিচার বন্ধ করতে ট্রাম্প বাস্তবিকভাবে কী করতে পারেন, তা নিশ্চিত নয়।

ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থন নেতানিয়াহুর জন্য ইতিবাচক হলেও এর আগের দিনই তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, যুদ্ধবিরতির চুক্তি হওয়ার পরপরই ইসরায়েল ইরানে ভয়াবহ বোমা বর্ষণ করে—এত বড় মাত্রার বোমাবর্ষণ আগে দেখিনি। এতে আমি মোটেও খুশি নই।

 আ..দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝