রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বোমা ফেলো না, পাইলটদের ফিরিয়ে আনো: ইসরায়েলকে ট্রাম্পের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১৭৫)
X

ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির মাঝে উত্তেজনা ছড়িয়েছে নতুন করে। এরই মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় ইসরায়েলকে সতর্ক করেছেন— যেন তারা ইরানে কোনো বোমা হামলা না চালায়। 

একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে অনুরোধ করেছেন, “পাইলটদের এখনই ফিরিয়ে আনো!”
মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি, অ্যাক্সিওস ও আল-জাজিরা।

ট্রাম্পের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি সরাসরি বলেন, “ইসরায়েল, বোমা ফেলো না। যদি ফেলো, তা হবে বড় ধরনের চুক্তিভঙ্গ। তোমাদের পাইলটদের এখনই ফিরিয়ে আনো!”

অ্যাক্সিওসের খবরে বলা হয়, ট্রাম্পের ফোনালাপে নেতানিয়াহু জানান, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এই হামলা ‘অত্যাবশ্যক’। যদিও তিনি আশ্বস্ত করেন, এটি একটি সীমিত আকারের হামলা হবে। একাধিক নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই হামলার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের।

ট্রাম্প এই বার্তা এমন এক সময় দিয়েছেন, যখন তিনি নিজেই ঘোষণা দিয়েছেন— ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্প জানান, ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে এবং ইরানও জানিয়েছে, তারা হামলা বন্ধ রাখবে যদি ইসরায়েল তাদের ওপর হামলা না চালায়।

তবে এর মধ্যেই উত্তেজনা বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতি, যেখানে তারা দাবি করেছে, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। যদিও তেহরান নতুন করে কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের হস্তক্ষেপ এমন এক সময় এসেছে, যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও সহিংসতার মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি করেছে। আবারও নির্বাচনের আগে ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝