রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে স্মারকলিপি প্রদান ইবি ছাত্রদলের
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৪:০৩ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৫ ৪:০৭ পিএম  (ভিজিট : ১৩০)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার, সনদ উত্তোলনে জটিলতা নিরসন এবং শিক্ষার্থীদের ভর্তি জটিলতায় ভোগান্তি দূরীকরণে উপাচার্য বারাবর দুই দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।

সোমবার (২৩ জুন) দুপুর ১ টার দিকে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নিকট এ স্মারকলিপি প্রদান করেন তারা। 

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, সদস্য রাফিজ আহমেদ, নুরুদ্দিন-সহ অন্যান্য নেতাকর্মীরা।


স্মারকলিপি সূত্র দাবিসমূহ জানা যায়,  অতিদ্রুত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার করার জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যোগাযোগ করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ব্যবহৃত ফিটনেসবিহীন গাড়ি বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সনদপত্র, নম্বরপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলনে শিক্ষার্থীরা বারবার হেনস্থার শিকার হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে একাডেমিক শাখায় শিক্ষার্থীদের ভোগান্তিহীন সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও একাডেমিক শাখায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভর্তি জটিলতা বা ভোগান্তি দূরীকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমরা উপাচার্য বরাবর দুইদফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান করেছি।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন তারা ছাত্র প্রতিনিধিদের নিয়ে কুষ্টিয়া এবং ঝিনাইদহের সড়ক কর্তৃপক্ষের সাথে বসবেন এবং দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয়ে শিক্ষার্থীরা যেন ভোগান্তির শিকার না হয় এজন্য প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা নিবেন। যদি আমাদের এসব দাবি পালনে কোন প্রকার ব্যত্যয় ঘটে তাহলে পরবর্তীতে আমরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচিতে যাবো।

স্মারকলিপি গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। 


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝