রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মোসাদের আরও ৬ গুপ্তচর ইরানে গ্রেফতার
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৩:৩৬ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৫ ৩:৩৮ পিএম  (ভিজিট : ১৫৫)
X

 ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের ৬ গুপ্তচরকে ইরানের হামাদানে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) তাদের গ্রেফতার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা মেহের। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মোসাদের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টাকারী ছয়জন বিশ্বাসঘাতক গুপ্তচরকে রাজান, নাহাভান্দ এবং হামাদান শহরে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

এতে আরও বলা হয়, আটককৃতরা সাইবারস্পেসে লক্ষ্যবস্তু কার্যকলাপের মাধ্যমে এবং শাসক এজেন্টদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, জনসাধারণের মধ্যে অস্থিরতা তৈরি করার ও ইরানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল।

তবে, সঠিক এবং সময়োপযোগী গোয়েন্দা তৎপরতা তাদের কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে। এর আগে শুক্রবার (২০ জুন) তেহরান ও তেল আবিবের মধ্যে সংঘাত চলাকালীন সময়ে মোসাদের সঙ্গে সম্পর্কিত ৫৪ জন গুপ্তচরকে গ্রেফতার করে ইরান। 

ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ‘শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার’ অভিযোগে অভিযুক্ত।

ইসরাইলের সঙ্গে কয়েক দশক ধরে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া ইরান মোসাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে অসংখ্য ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে তাদের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে নাশকতা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগ রয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝