রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১৪৭)
X

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১৮ জনে দাঁড়ালো।

অন্যদিকে গত একদিনে সারাদেশে ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে ২ জন ও ঢাকায় একজন মারা গেছেন। তাদের একজনের দুইজন নারী ও একজন পুরুষ। এরমধ্যে একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। বাকি দু’জনের মধ্যে একজন ৭১ থেকে ৮০ ও অন্যজন ৯১ থেকে ১০০ বছর বয়সী।

সবমিলিয়ে চলতি বছরের প্রথম দিন থেকে সোমবার পর্যন্ত করোনায় ১৯ জন মারা গেছেন। এরমধ্যে ১১ জনই নারী। বাকি ৮ জন পুরুষ। অন্যদিকে গত একদিনে ঢাকায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রামে ১২০ জনের নমুনা পরীক্ষায় ২ জন, রাজশাহীতে ১৯ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, ময়মনসিংহে ১০ জনের নমুনা পরীক্ষায় একজন ও কক্সবাজারে ১০ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝