রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরানে মার্কিন হামলার কঠিন জবাব দেওয়া হবে: আমির হাতামি
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৪:২৯ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৫ ৪:৩১ পিএম  (ভিজিট : ১৫৪)
X

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ‘কঠিন জবাব’ দেওয়া হবে ।  আজ সোমবার (২৩ জুন)  দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত এক ভিডিও ক্লিপে তাকে এ মন্তব্য করতে দেখা যায়।

মেজর জেনারেল আমির হাতামি বলেন, ‘আমাদের ইতিহাসে আমরা বহুবার মার্কিন বাহিনীর মুখোমুখি হয়েছি। যখনই তারা আমাদের দিকে আসার চেষ্টা করেছে, তখনই তারা কঠিন জবাব পেয়েছে।’ 

ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক দৃঢ়তার সঙ্গে যোগ করেন, ‘আমরা যুদ্ধ করব; আমরা শান্তির জন্য যুদ্ধ করব। আমাদের অনেক শহীদ হয়েছে, কিন্তু আমরা শক্তি ও সাহসের সঙ্গে লড়াই করব। আপনারা আমাদের শক্তির বিষয়ে নিশ্চিত থাকবেন।’

ইরানি সেনাবাহিনীর অন্যতম জ্যেষ্ঠ জেনারেল হাতামি। এক সপ্তাহেরও কম সময় আগে তিনি এ পদে নিযুক্ত হন। ইসরাইলের সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর ইরানের সামরিক নেতৃত্বে রদবদল হয়। শূন্য পদে স্থলাভিষিক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে হাতামি অন্যতম।

এদিকে সোমবার ইসরাইলি হামলার জবাবে আরও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে পালটা হামলা চালিয়েছে ইরান।দেশটির ভূখণ্ড থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনীও। ইতোমধ্যে দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলে সাইরেন বাজতে শুরু করেছে। এর কিছুক্ষণ আগে উত্তর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। 

আল জাজিরা জানিয়েছে, ইরানের শত শত ক্ষেপণাস্ত্র হামলায় গত দশ দিনে ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ ক্ষতি হয়েছে মধ্য ইসরাইলে। এছাড়া হাইফা শহরেও বড় ধরনের ক্ষতি হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি বারবার আঘাতের শিকার হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝