রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরানে মার্কিন হামলা ‘অপারেশন মিডনাইট হ্যামার’, ব্যবহার বি-২ বোমারু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৮:২৪ পিএম   (ভিজিট : ১৫৩)
X

পেন্টাগনে রোববার সংবাদ সম্মেলনে ইরানে হামলার নানা দিক তুলে ধরেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। 

‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

 তিনি বলেন, 'ইরানে হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে বি-২ বোমারু বিমান স্থানীয় সময় শুক্রবার উড্ডয়ন করে। ১৮ ঘণ্টা ফ্লাই শেষে সেটি লক্ষ্যস্থানে আঘাত হানে।'

আজ রোববার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কেইন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কেইন জানান- যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শাখা পরিকল্পিত ও সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।

ইরানে হামলা চালানোর সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিরোধ আসেনি বলে উল্লেখ করেন জেনারেল কেইন। তিনি বলেন, 'ইরানের প্রতিরক্ষা বাহিনী থেকে গুলি ছোড়ার ইঙ্গিত পাওয়া যায়নি।’ 

মার্কিন এই জেনারেল আরও বলেন বলেন, ‘ইরানের যুদ্ধবিমান আকাশে ওড়েনি। মনে হচ্ছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শনাক্ত করতে পারেনি।’

ইসরায়েল ১৩ জুন ভোর রাতে ইরানে হামলা করে। এই হামলায় ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী ও উর্দ্ধতন সামরিক কর্মকাতা নিহত হন। এর জবাবে ইসরায়েলে হামলা শুরু করে ইরান। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা চলছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝