রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিবন্ধন পরীক্ষার্থীদের আন্দোলনে জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৫:৩২ পিএম   (ভিজিট : ১৩৬)
X

১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এর আগে, বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশ তাদের বারবার সরে যেতে বললেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রায় ২৩ হাজার ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্যের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছেন। এ সময় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভেতরে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর রয়েছে বলেও অভিযোগ করেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি জিসানুল হক গণমাধ্যমকে বলেছেন, ‘আন্দোলনকারীরা সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনে দাঁড়ান। প্রায় এক ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখেন। এ কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে লাঠিপেটা করা হয়নি বা মারধর করা হয়নি। এ ঘটনার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝