রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসি যতই স্বাধীন হোক, সুষ্ঠু নির্বাচনে সরকারের সহযোগিতা লাগবে: সিইসি
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:৩৮ পিএম  আপডেট: ২১.০৬.২০২৫ ৩:৪৬ পিএম  (ভিজিট : ১৪৫)
X

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনে সরকারের সহযোগিতা লাগবে। নির্বাচনী পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে ইসি বলেন, ‘আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম চলছে।’

আজ শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী আইন ও বিধিসংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।’ সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে।

নির্বাচনের দিনক্ষণ প্রসঙ্গে সিইসি আরও বলেন, নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচনের তারিখ নির্ধারিত সময় থেকে হয়তো স্বাভাবিকভাবেই কিছু দিন এগোতে বা পেছাতে পারে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝