রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র: একের পর এক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৯:০৯ পিএম   (ভিজিট : ২৩৬)
X

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েন করছে। যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ায়নি। ট্রাম্প বলছেন, সময় ফুরিয়ে আসছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৪০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজবাহী রণতরী ‘ইউএসএস নিমিৎজ’ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে। এর সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যেগুলো পারস্য উপসাগর ও ওমান উপসাগরের অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে যুক্ত হয়ে যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র এফ-১৬, এফ-১২ ও এফ-৩৫ মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে স্থানান্তর করেছে। ৩০টিরও বেশি ট্যাঙ্কার বিমান ইউরোপে স্থানান্তর করা হয়েছে, যেগুলো যুদ্ধবিমান ও বোমারু বিমানগুলোর আকাশেই জ্বালানি সরবরাহ করতে পারবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝