রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরানের পক্ষ নিয়ে যা বললেন কিম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫:৪২ পিএম   (ভিজিট : ২১১)
X

ইরানের ওপর ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।তারা একে ঘৃণ্য আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিজেদের অবস্থান জানায় কিম জং উনের উত্তর কোরিয়া। 

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল এই অঞ্চলের ক্যানসার হয়ে উঠেছে। তাদের কারণে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার শান্তি হুমকির মুখে পড়েছে। 

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইসরায়েলের আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইসরায়েলের এই কাজের তীব্র নিন্দা জানিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরান থেকে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছুড়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা। তিনি জানান, গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতে ইরান থেকে এ পর্যন্ত প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছুড়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম-এমডিএ জানিয়েছে যে, সাম্প্রতিক ইরানি হামলার পর মোট ৬৫ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝