রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৫:১৪ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৫ ৫:১৭ পিএম  (ভিজিট : ১৪৯)
X

জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (মাঝে)। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দফার বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সকাল সাড়ে ১১টায় এই আলোচনা শুরু হয়। এতে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কমিশনের পূর্ববর্তী বৈঠকে অনুপস্থিত থাকা জামায়াত আজকের আলোচনায় একটি তিন সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ।

আজকের আলোচনায় মূল আলোচ্যসূচির মধ্যে রয়েছে আগের অসমাপ্ত আলোচনার নিষ্পত্তি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের রূপরেখা এবং আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজকের আলোচনায় সব রাজনৈতিক দল অংশ নেওয়ায় আমরা কৃতজ্ঞ। আমরা চাই আলোচনা ধাপে ধাপে এগিয়ে যাক। সময়ের স্বল্পতা আছে—আগামী জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদের খসড়া সম্পন্ন করতে হবে।”

তিনি আরও বলেন, “তাড়াহুড়োর বদলে আমরা ঐকমত্যের ভিত্তিতে অগ্রসর হতে চাই। কিছু আলোচনার বিষয় আজ শেষ না হলেও তা আগামী সপ্তাহে আবার তোলা হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ, আলোচনা যেন পুনরুক্তি না হয়ে নতুন মাত্রা পায়।”

বৈঠকে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার এবং ইফতেখারুজ্জামান। কমিশন সূত্র জানায়, আলোচনার পরবর্তী ধাপে জাতীয় সনদ তৈরির খসড়া উপস্থাপন করা হবে এবং তাতে সব দলের সম্মতি নিশ্চিতের চেষ্টা থাকবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝