বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
‘মি. ট্রাম্প, আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:১৩ পিএম   (ভিজিট : ২৩৯)
X

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানিদের উদ্দেশে তেহরান ত্যাগ করার আহ্বান জানানোর পর, ইরান থেকে এসেছে এক প্রতীকী ও প্রতিবাদী বার্তা: “মি. ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি জানতে চান আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ুন।”

এই বার্তাটি মঙ্গলবার (১৭ জুন) ফেসবুকে Iran Military এবং এক্স (সাবেক টুইটার)-এ Islamic Republic of Iran-এর পক্ষ থেকে প্রকাশিত হয়। তাৎক্ষণিকভাবে বার্তাটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলে এবং ব্যাপকভাবে শেয়ার হতে থাকে।

অন্যদিকে, সোমবার (১৬ জুন) নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “সবাইকে এখনই তেহরান ছেড়ে যাওয়া উচিত!”

তবে এ ধরনের হুঁশিয়ারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ বা প্রেক্ষাপট তিনি উল্লেখ করেননি। ট্রাম্প আরও বলেন, “ইরানকে যে চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হয়েছিল, তা মানা উচিত ছিল। এটা লজ্জাজনক এবং মানবজীবনের অপচয়। আমি বহুবার বলেছি—ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না।”

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝