রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরানের সমর্থনে ইরাকের রাস্তায় বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:৪০ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৫ ৭:৪৪ পিএম  (ভিজিট : ১২০)
X

ইরানের সমর্থনে প্রতিবেশী দেশ ইরাকের রাজধানী বাগদাদের রাস্তায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা পুড়িয়ে ও ইসরায়েলি হামলায় নিহত ইরানি সামরিক কমান্ডারদের ছবি প্রদর্শন করেন প্রতিবাদ জানায়। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গত সপ্তাহে ইরানের ওপর ইসরায়েলের আকস্মিক হামলার পর পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। একইসঙ্গে ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর হস্তক্ষেপের সম্ভাবনাও নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। গত শুক্রবার ইরানে হঠাৎ করেই হামলা চালানো শুরু করে ইসরাইল। এতে সামরিক ও পারমাণবিক বিভিন্ন স্থাপনায় হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। 
 
এরপর পাল্টা হামলা চালায় তেহরান। পঞ্চমদিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে ইরান-ইসরাইলের। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝