রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আ. লীগের সাবেক এমপি সারোয়ার জাহান ঢাকায় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১৮৭)
X

‎রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাহকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান।

তিনি জানান, মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে পলাতক সাবেক এ সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এ মিছিলের নেতৃত্ব দেওয়া কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। তাদেরকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সময়ের সভাপতি বাদশাহ ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝