রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরান এবার ইসরাইলের সামরিক গোয়েন্দা স্থাপনায় হামলা চারিয়েছে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৫ ৪:৪৬ পিএম  (ভিজিট : ১৯৪)
X

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে তারা সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোয়েন্দা শাখার স্থাপনায় হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ জুন) ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আইআরজিসি দাবি করেছে যে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত করেছে।

 এর আগে, ইসরাইলি প্রতিবেদনে বলা হয়েছিল যে, মধ্য উপকূলীয় শহর হেরজেলিয়াতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে একটি সংবেদনশীল স্থানে — যা প্রায়শই কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুকে নির্দেশ করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আপাতত হেরজেলিয়াতে গণমাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইলি কর্তৃপক্ষ। যার কারণে ইসরাইলের ঠিক কোন গোয়েন্দা সংস্থা ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু ছিল বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে অসমর্থিত সূত্রের তথ্য অনুযায়ী, ইসরাইলের ইন্টেলিজেন্স কমপ্লেক্সের আশপাশে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেখানে মোসাদের কুখ্যাত ৮২০০ ইউনিট, বাহাদ ১৫ ইন্টেলিজেন্স স্কুল বেশ কয়েকটি সামরিক কলেজ অবস্থিত।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝